বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১১ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে প্রণীত নতুন আইন সংঘবদ্ধ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে প্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার ঠেকাতে এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে আইনটি আরও কার্যকর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার (১৫ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘মানব পাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ বিষয়ক জাতীয় অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীদের পরিবর্তিত কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের আইন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা আন্তর্জাতিক মান অনুযায়ী উন্নত করা হয়েছে। নতুন আইনে মানব পাচার ও অভিবাসী চোরাচালানকে পৃথক অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। পাশাপাশি তদন্ত, বিচার, ভুক্তভোগী ও সাক্ষীর সুরক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রও আরও শক্তিশালী করা হয়েছে।

তিনি আরও বলেন, আইনটির সফল বাস্তবায়নে সরকারি সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ, উন্নয়ন সহযোগী ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, আইন প্রয়োগকারী সংস্থা, কূটনৈতিক মিশন, আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়ে নতুন আইনের বিভিন্ন দিক ও বাস্তবায়ন কৌশল নিয়ে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com