শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

দেশকে সবুজ রাখতে শিক্ষার্থীদের বৃক্ষরোপণের আহ্বান প্রধানমন্ত্রীর

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৫ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি শিক্ষার্থীকে বছরে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি দেশকে আরও সবুজ ও বাসযোগ্য করে তোলা সম্ভব।

বুধবার (১৫ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি এ আহ্বান জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, স্কুল কিংবা বাড়ির আশপাশে নিয়মিত গাছ লাগানোর পাশাপাশি প্রতিটি গাছের পরিবেশগত গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে জানার চেষ্টা করতে হবে। এতে প্রকৃতি সম্পর্কে সচেতনতা বাড়বে এবং পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত হবে।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শিশু শিক্ষার্থীদের তৈরি প্রাণ-প্রকৃতি বিষয়ক বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com