মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

মৌসুমি বায়ুর প্রভাবে ১৬ অঞ্চলে ঝোড়ো হাওয়া

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১২ Time View

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শনিবার (১১ জুলাই) দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে ঢাকাসহ দেশের ১৬টি অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে।

সম্ভাব্য বৈরী আবহাওয়ার কথা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com