মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৫ Time View

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে সরকারের কূটনৈতিক প্রক্রিয়ায় কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আদালতের সাজাপ্রাপ্ত একজন আসামির বক্তব্য এ বিষয়ে প্রাসঙ্গিক নয়। তাকে দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়ার মুখোমুখি করার উদ্যোগ চলমান রয়েছে।

তিনি জানান, ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ অব্যাহত আছে। বন্দি বিনিময় চুক্তি ও প্রচলিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনার শাসনামলে সংঘটিত দুর্নীতি, হত্যাকাণ্ড ও গুমের অভিযোগগুলোর সুষ্ঠু ও স্বচ্ছ বিচার দেশের মাটিতেই হবে। এ প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ও কাজ করছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে কোনো কূটনৈতিক ঘাটতি নেই, আর আইনি বিষয়গুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় পর্যালোচনা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com