মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

ঢাকাকে বাসযোগ্য করতে পরিবেশ রক্ষায় গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৬ Time View

বিশ্বের কম বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, রাজধানীকে বাসযোগ্য করে তুলতে পরিবেশ সুরক্ষায় এখন থেকেই কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পরিবেশ পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শিল্পকারখানার দূষণ নিয়ন্ত্রণে সরকার ও সাধারণ মানুষ—উভয়েরই দায়িত্ব রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণকে দীর্ঘমেয়াদি বিনিয়োগ উল্লেখ করে তিনি প্রত্যেক সন্তানের জন্ম উপলক্ষে একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

তিনি জানান, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ ছাড়া গ্রিন ভলান্টিয়ারিজম, ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ, ছাদ বাগান, নগর বনায়ন, ইকো-ট্যুরিজম এবং ‘রিডিউস, রিইউজ, রিসাইকেল’ কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ক্ষতিকর বিদেশি গাছের পরিবর্তে দেশীয় ও ঔষধি গাছ রোপণে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে পরিবেশ রক্ষায় কেবল আইন নয়, জনসচেতনতা বৃদ্ধিকেই সবচেয়ে কার্যকর উপায় হিসেবে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে সাতটি ক্যাটাগরিতে মোট ২১ জনের হাতে জাতীয় পরিবেশ পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com