শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৭৩ Time View

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ দুই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক-২০২৫, বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার-২০২৬ এবং বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৫ প্রদান করেন। পাশাপাশি সামাজিক বনায়নের উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেকও বিতরণ করেন।

পরে সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে জলপাই, জারুল ও নিমের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এরপর পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত জাতীয় বৃক্ষমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি।

সরকার জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ ও বনভূমি সম্প্রসারণের লক্ষ্যে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এ কার্যক্রম তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। জিআইএস, রিমোট সেন্সিং, ড্রোন প্রযুক্তি ও জাতীয় ট্রি ডাটাবেজের মাধ্যমে বনায়ন কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। এ উদ্যোগে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং নার্সারি উদ্যোক্তা তৈরিরও পরিকল্পনা রয়েছে।

রাজধানীর মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলায় ১২০টি স্টল অংশ নিয়েছে। পাশাপাশি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়েও নির্ধারিত সময়সূচি অনুযায়ী বৃক্ষমেলার আয়োজন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com