বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী তুরস্ক

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ২ Time View

বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। এ বিষয়ে এলএনজি সরবরাহ, বিদেশি বিনিয়োগ এবং সরকার-টু-সরকার (জি-টু-জি) সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে দুই দেশ।

বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। বৈঠকে তুরস্কের দূতাবাসের বাণিজ্য কাউন্সেলর বিলাল বেলইউর্ত এবং ইউনাইটেড আইগাজ এলপিজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন ওরতাচ অংশ নেন।

আলোচনায় বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরা হয়। দেশের জ্বালানি খাতে বিশেষ করে এলএনজি সরবরাহে বিদেশি অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে সরকারের আগ্রহের কথা জানানো হয়।

বৈঠকে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করা এবং জ্বালানি খাতে নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরির বিষয়েও আলোচনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com