ডেঙ্গু রোগ শনাক্তে সরকারি হাসপাতালগুলোতে এনএস১ (NS1) পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে সরকার।
সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময় পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু শনাক্তের এনএস১ পরীক্ষা বিনামূল্যে চালু রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
এ নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশের সব মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সব দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ।