সরকারি অনুষ্ঠান উপলক্ষে তৈরি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করে।
পরিপত্রে বলা হয়েছে, সরকারি প্রচারসামগ্রীতে অনুষ্ঠানের মূল বিষয়, উদ্দেশ্য ও জনসচেতনতামূলক বার্তাকে প্রাধান্য দিতে হবে। নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে সাধারণ মানুষ সহজেই অনুষ্ঠানের উদ্দেশ্য ও প্রয়োজনীয় তথ্য বুঝতে পারেন।
মন্ত্রিপরিষদ বিভাগ আরও জানিয়েছে, এ নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। সব সরকারি মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থাকে নতুন এ নির্দেশনা অনুসরণ করার জন্য বলা হয়েছে।