সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১০ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত ও উপসর্গ নিয়ে শতাধিক শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৮৩৩টি শিশু হামের উপসর্গ বা সন্দেহজনক হাম নিয়ে শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ৭০৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে অধিদপ্তর জানায়, এ সময়ের মধ্যে হামে নিশ্চিতভাবে কোনো শিশুর মৃত্যু হয়নি, শুধুমাত্র উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬৩৮ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৯৩ জন শিশু, অর্থাৎ মোট মৃত্যু দাঁড়িয়েছে ৭৩১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই সময়ে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪ হাজার ৬৯৩ এবং নিশ্চিত রোগীর সংখ্যা ১২ হাজার ৫২৬ জনে পৌঁছেছে। এর মধ্যে ৮৭ হাজার ৯৬৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৮৪ হাজার ২১৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com