শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

জুলাই সনদ বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৪৮ Time View

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার জুলাই আন্দোলনের লক্ষ্য ও “জুলাই সনদ” বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ এবং প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে।

শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জুলাই সনদের প্রতিটি ধারা বাস্তবায়নে কাজ চলছে।

তিনি আরও বলেন, জুলাই সনদ নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে এবং তথাকথিত গণভোটের দাবি তুলে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তবে এসব দাবি সনদের অংশ নয় বলে তিনি জানান।

আইনমন্ত্রী অভিযোগ করেন, একদিকে একটি পক্ষ ফ্যাসিবাদী মানসিকতায় দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার চেষ্টা করছে, অন্যদিকে আরেকটি পক্ষ মৌলবাদের দিকে ঝুঁকে ক্ষমতার রাজনীতিতে লিপ্ত হয়েছে। এদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে সবাইকে বিভ্রান্তি থেকে দূরে থেকে বাস্তবায়নের পথে কাজ করতে হবে।

তিনি আরও মন্তব্য করেন, জুলাই ইস্যুকে কেন্দ্র করে দেশে বিভাজন তৈরি হয়েছে—একটি পক্ষ এটিকে ব্যবসার মতো ব্যবহার করছে, অন্য পক্ষ বাস্তবায়নের পথে এগোচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com