সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১২ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ভবিষ্যতে আর বাংলাদেশের রাজনীতিতে অংশ নিতে পারবে না। তিনি বলেন, তাদের রাজনৈতিক কার্যক্রমের অবসান ঘটেছে এবং শিগগিরই বিচার কার্যক্রম শুরু হবে।

শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান ‘জুলাই জাতীয় সম্মেলনে’ তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে এবং তারা আর দেশে রাজনীতি করতে পারবে না।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সময় তারেক রহমানের সঙ্গে আলোচনা করে দলকে সংগঠিত করা হয়েছিল এবং পরে অরাজনৈতিকভাবে আন্দোলনের সমাপ্তি ঘটে।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সবাইকে ধৈর্য ধরতে হবে এবং সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে।

তিনি অভিযোগ করেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী দেশে গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনের আহত ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। প্রধান অতিথি ছিলেন তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও কয়েকজন মন্ত্রী ও সংসদীয় নেতা বক্তব্য দেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com