মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

দেশে হামের প্রকোপে আরও ৫ শিশুর মৃত্যু

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৫ Time View

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১৯ জন শিশুর শরীরে হামের সংক্রমণ বা উপসর্গ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুই হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল। তবে এ সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে কোনো শিশুর হামে মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত সাড়ে তিন মাসে দেশে হামের প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৯৯৩ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ১২ হাজার ২৮৬ জনের হামে আক্রান্ত হওয়া নিশ্চিত হয়েছে।

এ সময়ে আক্রান্ত ও উপসর্গ মিলিয়ে ৮৬ হাজারের বেশি শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, যাদের অধিকাংশ চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকাদান নিশ্চিত না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। বিশেষ করে পুষ্টিহীন শিশুদের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকায় দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com