সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৫ Time View

সারাদেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১৮ জন রোগী আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৫১ জন এবং গত ১৫ মার্চ থেকে ১ জুলাই পর্যন্ত সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ২৮ জনে। একই সময়ে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১৬৭ জন, যা মোট ১২ হাজার ১৩২ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে ৮৫ হাজার ৫০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১ হাজার ৮৮২ জন।

আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে একজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে ৬২৬ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিত হামে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি, যদিও মোট নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯৩ জনে দাঁড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com