শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

পূর্বাচল ঢাকার অন্তর্ভুক্ত, নতুন থানা ও তিন উপজেলা অনুমোদন

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৫৫ Time View

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার আওতাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি চট্টগ্রামে একটি নতুন থানা এবং চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহে তিনটি নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকারে)।

বুধবার (১ জুলাই) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত নিকার ১২১তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রামে ‘হালদা’ নামে নতুন একটি থানা গঠন করা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহে তিনটি নতুন উপজেলা গঠনের প্রস্তাবও অনুমোদন পায়।

নতুন উপজেলাগুলো হলো— চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কয়েকটি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার মুরাদনগর উপজেলাকে ভাগ করে ‘বাঙ্গারা’ এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার কিছু ইউনিয়ন নিয়ে ‘পাগলা’ উপজেলা।

এ ছাড়া রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর অংশ ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিকার সূত্রে এসব সিদ্ধান্ত অনুমোদনের কথা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com