মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

দেশে সন্দেহজনক হামে আরও ২ শিশুর মৃত্যু

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৮ Time View

গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে দুইজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে বহু রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ৮৬৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। আর গত ১৫ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৭৭ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে ১১৪ জন আক্রান্ত হয়েছেন। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা ১১ হাজার ৯৬৫ জন।

একই সময়ে সন্দেহজনক হামে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ হাজার ৬২৭ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮০ হাজার ৯৭৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে দুই শিশুর মৃত্যু হলেও নিশ্চিত হামে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে ১৫ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৬২৫ শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ জনের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com