ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নিতে আগামী ২ জুলাই ঢাকা থেকে ইরানের উদ্দেশে রওনা করবেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (৩০ জুন) বিষয়টি নিশ্চিত করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, তেহরান, কোম ও মাশহাদ শহরে ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
সেই কর্মসূচিতে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অংশ নেবেন বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।