শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অটল সরকার, অন্য দেশের উদ্বেগের সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৫৪ Time View

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজস্ব স্বার্থ ও জনগণের প্রয়োজন বিবেচনায় প্রকল্পটি বাস্তবায়ন করবে। এ বিষয়ে অন্য কোনো দেশের উদ্বেগের যৌক্তিকতা নেই।

মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, তিস্তা নদীসংলগ্ন মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে নদী শাসন, ড্রেজিং এবং পানি সংরক্ষণকে গুরুত্ব দিয়ে মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এ কাজে চীনের কারিগরি দক্ষতা ও অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধান উপদেষ্টা তারেক রহমান দ্রুত প্রকল্পের কাজ শুরু করার নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।

ভূ-রাজনৈতিক প্রশ্নে জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে নিজের সার্বভৌম সিদ্ধান্ত নেবে। তবে প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ থাকলে তা বিবেচনায় নিয়েই কোনো আপস ছাড়াই প্রকল্প এগিয়ে নেওয়া হবে।

তিনি আরও বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়ন মানে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবি থেকে সরে আসা নয়। তিস্তা ও গঙ্গাসহ ৫৩টি অভিন্ন নদীর পানিবণ্টনে বাংলাদেশের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com