শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

স্মার্টফোনের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪৩ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সাধারণ মানুষের হাতে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দিতে এবং ইন্টারনেট সেবার খরচ আরও কমানোর উদ্যোগ নিতে বাংলালিংক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়ন-এর চেয়ারম্যান অগি ফাবেলা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দেশে ডিজিটাল সেবার বিস্তার ও প্রযুক্তির সহজলভ্যতা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে ডিজিটাল সেবা পৌঁছে দিতে হলে স্মার্টফোনের দাম নাগালের মধ্যে আনতে হবে। পাশাপাশি ইন্টারনেটের মূল্য কমিয়ে সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান তিনি।

সাক্ষাতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভেয়নের বোর্ড সদস্য মিশেল সোয়েটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান হেনড্রিক মার্টিনাস বুসে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com