প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার (২৮ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) আকস্মিক পরিদর্শন করেছেন। পূর্বঘোষিত কোনো কর্মসূচি ছাড়াই তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে স্পারসোর চেয়ারম্যান প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, গবেষণা ও উদ্ভাবন সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। পরে বিভিন্ন বিভাগের কর্মকর্তারাও তাদের গবেষণা ও প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন।
এ সময় প্রধানমন্ত্রী স্পারসোকে আধুনিক, যুগোপযোগী ও স্বনির্ভর মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা সচিব এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।