শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

অনভিবাসী ভিসাধারীদের নতুন সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৪৩ Time View

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের জন্য নতুন সতর্কতা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (২৭ জুন) প্রকাশিত এক বার্তায় জানানো হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ভ্রমণকারীদের নিজস্ব অর্থে সব ধরনের ব্যয় নির্বাহের সক্ষমতা থাকতে হবে।

দূতাবাসের ভাষ্য, করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সহায়তা বা কল্যাণমূলক সুবিধার ওপর নির্ভরশীল হওয়া কিংবা সেগুলোর অপব্যবহার করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। এমন পরিস্থিতিতে বর্তমান ভিসা বাতিলের পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার সুযোগও হারানোর ঝুঁকি রয়েছে।

এ কারণে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে পর্যাপ্ত আর্থিক প্রস্তুতি নিশ্চিত করার এবং ভ্রমণকালীন সব খরচ নিজ দায়িত্বে বহনের সক্ষমতা রাখার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com