শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

হাম পরিস্থিতি: ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২৯ Time View

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪৫ জন শিশু আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে প্রকাশিত হাম-বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হলেও তাদের কারও মৃত্যুই নিশ্চিতভাবে হামজনিত বলে নিশ্চিত করা যায়নি। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০৫ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। সব মিলিয়ে এই সময়কালে মোট মৃত্যু ৬৯৮ জনে পৌঁছেছে।

এছাড়া গত একদিনে ৫২ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং ৮৯৩ জন উপসর্গজনিত রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ৮৬০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৯০৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ৯৬ হাজার ৬৫৩ জন এবং নিশ্চিত রোগীর সংখ্যা ১১ হাজার ৪৪২ জন। এর মধ্যে ৮০ হাজার ৪৯৭ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে এবং ৭৬ হাজার ৭৮৮ জন ইতোমধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com