শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৪৭ Time View

চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ান সফর শেষে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান।

বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর ২টার দিকে দালিয়ান থেকে চীনের অত্যাধুনিক হাই-স্পিড ট্রেনে বেইজিংয়ের পথে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। সফরের পরবর্তী কর্মসূচিগুলো বেইজিংয়ে সম্পন্ন করার কথা রয়েছে।

এর আগে, একই দিন সকালে দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘সামার দাভোস’ বা গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে অংশ নেন তিনি। স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হওয়া এ সম্মেলন চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

বিশ্ব অর্থনীতি, বাণিজ্য, প্রযুক্তি ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়ে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।

দালিয়ানের কর্মসূচি শেষ করে এখন বেইজিংয়ে দ্বিপক্ষীয় বৈঠক ও অন্যান্য কূটনৈতিক কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com