শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২৪ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে ১ হাজার ১৩৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত এক দিনে হামে সরাসরি আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু নিশ্চিত না হলেও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণে মোট ৬৮৬ জন শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ওই সময়সীমায় মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ৭৬৪ জনে এবং নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১১ হাজার ২৯৭ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৮ হাজার ৭১৬ জন রোগী, যাদের মধ্যে অধিকাংশই চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৯৭৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৯৮৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com