গুগলে এখন বাংলায় ‘লিওনেল মেসি’, ইংরেজিতে ‘Lionel Messi’ বা ‘Messi Top Scorer’ কিংবা শুধু ‘মেসি’ লিখে সার্চ করলেই স্ক্রিনজুড়ে দেখা যাচ্ছে ভার্চুয়াল আতশবাজির ঝলক।
এই বিশেষ উদ্যাপন ফিচার চালুর কারণ হিসেবে জানা যায়, সোমবার (২২ জুন) অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে দুই গোল করে আর্জেন্টিনাকে জয় এনে দেন লিওনেল মেসি। একই সঙ্গে তার বিশ্বকাপ গোলসংখ্যা দাঁড়ায় ১৮-তে।
এই অর্জনের মাধ্যমে তিনি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এসেছেন বলে উল্লেখ করা হচ্ছে। এর আগে এই রেকর্ড ছিল জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসে-এর দখলে, যার গোলসংখ্যা ছিল ১৬।
মেসির এই রেকর্ড উদ্যাপনে গুগল বিশেষ ইন্টারঅ্যাকটিভ ফিচার চালু করেছে। পাশাপাশি অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের মাধ্যমে আর্জেন্টিনা বিশ্বকাপের ‘রাউন্ড অব ৩২’-এ জায়গা নিশ্চিত করেছে।