মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

‘ঝরা বকুল’-এ দর্শক প্রশংসায় ভাসছেন সুনেরাহ

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৭ Time View

‘এটা আমাদেরই গল্প’-এর পর এবার ‘ঝরা বকুল’ নাটকে মনিরা চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।

পরিচালক রাফাত মজুমদার রিংকু নির্মিত পারিবারিক গল্পভিত্তিক নাটক ‘ঝরা বকুল’-এ একটি দরিদ্র পরিবারের বড় মেয়ের চরিত্রে দেখা গেছে সুনেরাহকে। নাটকের গল্পে মনিরা পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ায় নিজের বিয়ের কথাও ভাবতে পারেনি। এমনকি মেয়েটি বিয়ে করে অন্য সংসারে চলে গেলে পরিবারকে কে সামলাবে—এই দুশ্চিন্তায় তার মা-ও তাকে বিয়ের জন্য উৎসাহ দেন না। তবে কবির চরিত্রে অভিনয় করা ইয়াশ রোহান মনিরাকে ভালোবাসে। এভাবেই পারিবারিক টানাপোড়েন, দায়িত্ববোধ ও সম্পর্কের আবেগঘন গল্পে এগিয়ে যায় নাটকটির কাহিনি।

রঙ্গন এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশের পর থেকেই দর্শকদের ইতিবাচক সাড়া পাচ্ছেন সুনেরাহ। সামাজিক যোগাযোগমাধ্যম ও কমেন্ট সেকশনে তার অভিনয়ের প্রশংসা করছেন নেটিজেনরা।

নাটকটির প্রযোজক জামাল হোসেন বলেন, “একঘেয়ে রোমান্টিক গল্পের বাইরে এখন দর্শক বাস্তবধর্মী পারিবারিক গল্প দেখতে আগ্রহী। পরিবারের সুখ-দুঃখ, সংগ্রাম এবং সম্পর্কের টানাপোড়েনের সঙ্গে নিজেদের জীবনের মিল খুঁজে পান বলেই এ ধরনের গল্প তাদের কাছে বেশি গ্রহণযোগ্য হয়ে উঠছে।”

‘ঝরা বকুল’-এ সুনেরাহ বিনতে কামালের পাশাপাশি অভিনয় করেছেন বরেণ্য অভিনেত্রী ডলি জহুর, রোজী সিদ্দিকী, গোলাম ফরিদা ছন্দাসহ আরও অনেকে। নাটকটি পারিবারিক বাস্তবতা ও আবেগঘন গল্পের কারণে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com