শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, “নকল শব্দটির কবর দিয়ে এসেছি অনেক আগেই। এটা নিয়ে আর কথা বলতে চাই না। কিন্তু এখন নকল হচ্ছে ডিজিটালি, সেটাকে সেভাবেই প্রতিহত করতে হবে।”
মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, প্রযুক্তির ব্যবহারে এখন নকলের ধরন পরিবর্তন হয়েছে, তাই পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে নতুনভাবে নজরদারি জোরদার করা প্রয়োজন।
সভায় শিক্ষামন্ত্রী উচ্চশিক্ষা প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন, দেশে অতিরিক্তভাবে অনার্স কোর্স খোলার প্রবণতা তৈরি হয়েছে, যা অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয়।
এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা মূল্যায়ন নিয়ে তিনি জানান, সব বোর্ডের খাতা র্যান্ডমভাবে যাচাই করা হবে, যাতে নম্বর প্রদানে কোনো অনিয়ম বা অসামঞ্জস্য আছে কি না তা পর্যবেক্ষণ করা যায়।