শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা আছে, নৈতিক সাহস নেই: ডা. জাহেদ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৩৮ Time View

প্রধানমন্ত্রীর তথ্য ও পলিসি এবং স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আওয়ামী লীগের নৈতিক অবস্থান দুর্বল হলেও তাদের নাশকতা চালানোর সক্ষমতা রয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ আইনগতভাবে নির্ধারণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার ভাষায়, দলটি বর্তমানে কার্যত সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কার্যক্রমে সীমাবদ্ধ রয়েছে। ফলে তারা কোনো কর্মসূচি নিয়ে মাঠে নামলে তা আইন লঙ্ঘনের শামিল হবে এবং সরকার সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

উপদেষ্টা জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এছাড়া তিনি বাংলাদেশ–মালয়েশিয়া সরকার প্রধানদের বৈঠকের প্রসঙ্গ টেনে বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে আলোচনা হয়েছে এবং মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার বিষয়ে ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com