শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪৭ Time View

দুই দিনের মালয়েশিয়া সফর শেষ করে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি যাত্রা করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দালিয়ানে দুই দিনের ব্যস্ত কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বেইজিং সফর করবেন। সেখানে তাঁর চীন সফরের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যক্রম অনুষ্ঠিত হবে।

দালিয়ান অবস্থানকালে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন-এ অংশ নেবেন বলে জানা গেছে।

যাত্রার আগে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রীকে বিদায় জানান জুলফিকলি হাসান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার মনজুরুল করিম এবং ডেপুটি হাইকমিশনার শাহানারা মলিকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com