শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

বাংলাদেশ–মালয়েশিয়া আলোচনা ইতিবাচক ফল দিয়েছে : প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪৪ Time View

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি, প্রযুক্তি ও আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২২ জুন) বৈঠক শেষে তিনি জানান, দুই দেশ পারস্পরিক সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করার বিষয়ে একমত হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার পাশাপাশি যৌথ কমিশন ও কূটনৈতিক পরামর্শ কাঠামোর মাধ্যমে যোগাযোগ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে সংস্কৃতি, বিনিয়োগ এবং সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা সংক্রান্ত কয়েকটি সমঝোতা ও দলিলও বিনিময় করা হয়।

তিনি জানান, কর্মসংস্থান বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করাই সরকারের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানান তিনি।

বৈঠকে আইসিটি, জ্বালানি, অবকাঠামো, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রতিরক্ষা, ডিজিটাল অর্থনীতি ও সেমিকন্ডাক্টর খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়ার সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশ।

আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় করেন দুই নেতা। বৈঠক শেষে উভয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com