রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

বিকেলে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৭ Time View

দুই দেশের শীর্ষ নেতাদের আমন্ত্রণে সরকারি সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২১ জুন) বিকেলে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী সরাসরি চীন যাবেন। সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে একাধিক সমঝোতা স্মারক, চুক্তি ও সহযোগিতামূলক নথি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বহুল আলোচিত তিস্তা প্রকল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা হবে।

চীনে অবস্থানকালে প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি ‘সামার দাভোস’ নামে পরিচিত নিউ চ্যাম্পিয়নস ফোরামের বার্ষিক সম্মেলনেও অংশ নেবেন, যেখানে বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে আলোচনা হবে।

সরকারের দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম বিদেশ সফর। সফরে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, নতুন বিনিয়োগ আকর্ষণ, বাণিজ্য সম্প্রসারণ এবং আঞ্চলিক সংযোগ জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রীর আগামী শুক্রবার দেশে ফেরার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com