শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২ Time View

মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২১ জুন) দুপুরে তিনি কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ২১-২২ জুন মালয়েশিয়া সফর শেষে ২৩ জুন তিনি চীন সফরে যাবেন। সফর শেষে তার দেশে ফেরার কথা রয়েছে।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তিনি জানান, সফরসঙ্গী হিসেবে মালয়েশিয়ায় ২৭ জন এবং চীনে ২৮ জন থাকবেন। প্রতিনিধি দলকে তুলনামূলকভাবে সীমিত ও যৌক্তিক রাখা হয়েছে।

পররাষ্ট্র সচিব বলেন, সরকার গঠনের পর থেকেই প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন। সেই ধারাবাহিকতায় এই দুই দেশ সফর করা হচ্ছে।

সফরসূচি অনুযায়ী, ২২ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক হবে। পরে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জনযোগাযোগসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয় আলোচনা হবে।

এছাড়া মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ বৃদ্ধি, আসিয়ানে বাংলাদেশের যোগদান এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন আদায়ের বিষয়ও আলোচনায় থাকবে।

সফরের সময় সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাণিজ্য আলোচনা শুরু করতে টার্মস অব রেফারেন্স বিনিময় এবং আরও কয়েকটি সহযোগিতা চুক্তি নিয়েও আলোচনা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com