শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

একদিনে হাম উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১২ Time View

সারাদেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, একই সময়ে নতুন করে ১ হাজার ৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৮ জুন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ হাজার ৮০৪ জনে। এর মধ্যে নিশ্চিত রোগীর সংখ্যা ১০ হাজার ৭৩৩ জন।

এই সময়ের মধ্যে ৭৪ হাজার ১৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ৭০ হাজার ৫০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে পাঁচজনের মৃত্যু হলেও নিশ্চিত হাম রোগে এ সময়ে কোনো মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে ১৮ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৭৩ জন শিশু এবং নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com