দেশের সব পাবলিক পরীক্ষায় এখন থেকে প্রতিটি শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিকাশের পাশাপাশি নৈতিক শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে মন্ত্রিসভায় কোনো সিদ্ধান্ত হয়নি।
এদিকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আগামী ২০ জুন ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের আনন্দমুখর শিক্ষাব্যবস্থার মাধ্যমে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং শিক্ষা খাতকে আরও এগিয়ে নিতে বহুমুখী কার্যক্রম চলমান রয়েছে।