শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

প্রাথমিক বিদ্যালয়ে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৫২ Time View

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধাপে ধাপে ‘ম্যাথ ল্যাব’ চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। শিক্ষার্থীদের গণিত দক্ষতা, যৌক্তিক চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের ক্ষমতা বাড়িয়ে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর সাঁতারকুলে অবস্থিত গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ তথ্য জানান। তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষার ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব দ্রুতই প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। এই বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে শিশুদের ছোটবেলা থেকেই গণিত ও বিজ্ঞানভিত্তিক দক্ষতা গড়ে তোলা জরুরি। তার মতে, ম্যাথ ল্যাব শিক্ষাকে আরও আকর্ষণীয় ও কার্যকর করে তুলবে, যা শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়াবে।

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনী ইশতেহার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা-ভিশনের আলোকে একটি আধুনিক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে শিক্ষার্থীরা ভবিষ্যতে বিজ্ঞানী, প্রকৌশলী ও গবেষক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।

মতবিনিময় সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্কুলের শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। সরকার আশা করছে, এই উদ্যোগ দেশের প্রাথমিক শিক্ষাকে আরও আধুনিক ও দক্ষতাভিত্তিক করে তুলবে এবং একটি স্মার্ট ও জ্ঞাননির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com