শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৪৭ Time View

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়ন বিষয়ক এক কর্মশালায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা সুসংহত করতে সব পক্ষকে একসঙ্গে নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। প্রথমবারের মতো গণমাধ্যম সংশ্লিষ্ট সব অংশীজনকে একটি প্ল্যাটফর্মে আনা সম্ভব হয়েছে, যা ভবিষ্যতে ইতিবাচক প্রভাব ফেলবে। সরকারের ভূমিকা এখানে সমন্বয়কারীর, এবং এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যৎ সংস্কারের একটি সুস্পষ্ট রূপরেখা তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

একই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কেউই ভুলের ঊর্ধ্বে নয়। তাই দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে সরকারের ভুলত্রুটি তুলে ধরতে হবে, যাতে সেগুলো সংশোধনের সুযোগ তৈরি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com