দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নিশ্চিত ও সন্দেহভাজন হাম রোগে মোট ৪ শিশুর মৃত্যু হয়েছে।
এতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত সন্দেহভাজন হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৪৬৭ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৭ হাজার ৮৭৮ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত হামের উপসর্গে মোট ৫৬৩ শিশুর মৃত্যু হয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে ১ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯৩ শিশুর মৃত্যু হয়েছে।