শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশু মৃত্যু

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৪০ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে রয়েছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৫৬০ জন শিশু মারা গেছে। একই সময়ে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ জনে। ফলে মোট মৃত্যুর সংখ্যা হয়েছে ৬৫২।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫২ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে উপসর্গযুক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ হাজার ৯৫১ জনে।

একই সময়ে নিশ্চিত হামে নতুন করে ৭৫ জন আক্রান্ত হয়েছে, আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩২৩ জনে।

এছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৭০ হাজার ৫৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৬৬ হাজার ৮৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু না হলেও উপসর্গজনিত জটিলতায় চার শিশুর মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com