শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৬১ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন। সকাল পৌনে ১১টার দিকে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

শনিবার (১৩ জুন) সকাল ১০টায় তাকে বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনের পর মাছুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিরও সূচনা করার কথা রয়েছে তার।

সফরসূচি অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানে নিহত কক্সবাজারের শহীদ ওয়াসীমের কবর জিয়ারত করবেন তারেক রহমান। পাশাপাশি তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পেকুয়া পৌরসভা ও নতুন মাতামুহুরী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।

এর আগে, সকালে রাজধানীর গুলশান থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের পথে যাত্রা করেন তিনি।

উল্লেখ্য, গ্রামীণ অর্থনীতি ও সেচব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে দেশব্যাপী খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। পিএমখালীর পাতলী খাল সেই উদ্যোগের অন্যতম স্মারক। ১৯৭৯ সালের নভেম্বরে এই খাল খনন কর্মসূচির উদ্বোধনেও উপস্থিত ছিলেন জিয়াউর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com