শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৪ Time View

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ সিদ্ধান্তের কথা জানান।

ঘটনাটি ঘটে গত ২৭ মে ভোরে, ঈদুল আজহার আগের দিন। ওইদিন সকাল ৬টা থেকে ৯টার মধ্যে হাসপাতালের দ্বিতীয় তলার পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনার পরপরই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলার বিষয়টি উঠে আসে। এতে বলা হয়, নির্ধারিত কক্ষটি হাসপাতাল পরিচালনার উপযোগী ছিল না। দীর্ঘ সময় এসি বন্ধ থাকা এবং পর্যাপ্ত ভেন্টিলেশন না থাকায় অক্সিজেনের ঘাটতি ও কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধি পায়। পাশাপাশি প্রায় ৯০০ বর্গফুটের ওই কক্ষে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত, প্রায় ৫০ জন মানুষ অবস্থান করছিলেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নবজাতকদের অবস্থার অবনতি হলেও কোনো কার্যকর জরুরি চিকিৎসা ব্যবস্থা ছিল না। ঘটনাস্থলে চিকিৎসকের অনুপস্থিতি এবং নার্সদের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে।

এর আগে, হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ‘মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ অধ্যাদেশ, ১৯৮২’ লঙ্ঘনের অভিযোগে কেন লাইসেন্স বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয়। সন্তোষজনক জবাব না পাওয়ায় শেষ পর্যন্ত লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com