আসন্ন জাতীয় বাজেটে ‘কৃষক কার্ড’ কর্মসূচির জন্য প্রাথমিকভাবে ১ হাজার ৬২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হতে পারে। এ কর্মসূচির আওতায় দেশের ১০০টি উপজেলার প্রায় ৪২ লাখ ৫০ হাজার কৃষককে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কৃষক কার্ডের মাধ্যমে ভূমিহীন ও প্রান্তিক কৃষকরা বছরে একবার ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। কৃষকদের জন্য সরকারি বিভিন্ন সেবা সহজলভ্য করা এবং কৃষি খাতকে আরও শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত বাজেটের মোট আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে সম্ভাব্য বাজেট ঘাটতি দাঁড়াবে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা মেটাতে সরকার দেশীয় ও বৈদেশিক উভয় উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে।