বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

ইউনূস সরকারের আমলের সম্পর্কের ধারা থেকে বেরিয়ে নতুন পথে এগোতে চায় ঢাকা–দিল্লি

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৬ Time View

৫ আগস্টের পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক নতুন করে পুনর্মূল্যায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, বিদ্যমান সম্পর্কের পুরোনো ধারা থেকে বেরিয়ে এসে দুই দেশই এখন নতুন বাস্তবতার আলোকে সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহী।

ভারতের ‘পুশইন’ ইস্যু নিয়ে তিনি মন্তব্য করেন, এটি বাংলাদেশকে রাজনৈতিকভাবে চাপে ফেলতে নয়, বরং ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির প্রভাবের ফল। বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটও এ ক্ষেত্রে ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন। তার প্রত্যাশা, বিষয়টি শিগগিরই সমাধান হয়ে যাবে।

অপতথ্য বা ভুয়া তথ্য ছড়ানো রোধে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এর অংশ হিসেবে একটি আইনজীবী প্যানেল গঠনের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান, যাতে ভুয়া তথ্য ও ফটোকার্ডের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো ঠেকানো যায়।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, এটি নির্দলীয় নির্বাচন হওয়ায় ব্যক্তি হিসেবে কেউ অংশ নিলে তাতে সরকারের আপত্তি নেই।

এছাড়া অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয়ে গুজব প্রসঙ্গে তিনি বলেন, এসব বিষয় পুরোপুরি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়নি, বিষয়টি এখনো পর্যালোচনাধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com