বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

রাশিয়ায় ১ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার পথে বড় অগ্রগতি

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৭ Time View

বাংলাদেশ থেকে রাশিয়ায় জনশক্তি রপ্তানি আগামী বছরের মধ্যে ১ লাখে উন্নীত করার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে রুশ সরকার। বর্তমানে দেশটিতে প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মরত থাকলেও এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর লক্ষ্যে দুই দেশ কাজ শুরু করতে যাচ্ছে।

মঙ্গলবার (৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাশিয়া সফররত বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এ প্রস্তাব উত্থাপন করলে রুশ কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সম্মতি জানায়। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধিদল মস্কো সফর করে। সফরে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সফরকে বাংলাদেশ-রাশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, দীর্ঘদিন পর রাশিয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণে অনুষ্ঠিত এ উচ্চপর্যায়ের বৈঠক দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com