বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

দেশে অপরাধ পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৯ Time View

চলতি বছরের একই সময়ের তুলনায় দেশে অপরাধ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার দাবি, প্রায় সব ধরনের অপরাধেই হ্রাস দেখা গেছে।

সোমবার (০৮ জুন) সচিবালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী ও সক্ষম করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।

সংবাদ সম্মেলনে বিভিন্ন ঘটনায় দায়িত্বশীল ভূমিকা রাখায় ১৫ জন পুলিশ সদস্যকে সম্মাননা ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার তদন্ত ও আসামি গ্রেপ্তারে ভূমিকা রাখা পুলিশ সদস্য, দৌলতদিয়ায় নৌদুর্ঘটনায় যাত্রী উদ্ধারে অবদান রাখা নৌ-পুলিশ সদস্য এবং মুন্সীগঞ্জে সংঘটিত একটি ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে সহায়তাকারী পুলিশ সদস্যরা রয়েছেন।

প্রত্যেককে ২০ হাজার টাকা করে পুরস্কার ও সম্মাননাপত্র দেওয়া হয়। পাশাপাশি কয়েকজন সদস্যকে বিশেষ ব্যাজও প্রদান করা হয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর তিন মাসে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে এসেছে এবং অপরাধ দমন কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com