বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৯ Time View

হাম ও রুবেলার টিকা আমদানিতে অবহেলার অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করেছেন আদালত।

সোমবার (৮ জুন) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল এ আবেদন করেন। শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণ না করার আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী সালাউদ্দিন লস্কর জানান, আবেদনে উল্লেখ করা একটি ধারা দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশ্লিষ্ট হওয়ায় আদালত মামলাটি খারিজ করেছেন। আদেশের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, ইউনিসেফের মাধ্যমে টিকা সংগ্রহের প্রচলিত ব্যবস্থা বন্ধ করে বিকল্প পদ্ধতিতে টিকা আমদানির সিদ্ধান্ত নেওয়ায় দীর্ঘ সময় বিলম্ব হয়। এর ফলে দেশে হাম-রুবেলা টিকার সংকট সৃষ্টি হয় এবং বহু শিশু আক্রান্ত ও মৃত্যুর শিকার হয়।

অভিযোগে আরও বলা হয়, টিকা সংকটের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগেই সতর্ক করা হলেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি। এর ফলে দেশের বিভিন্ন স্থানে হামের প্রাদুর্ভাব বেড়ে যায়।

তবে আদালত মামলার আবেদন গ্রহণ না করায় বিষয়টি আপাতত সেখানেই শেষ হয়েছে। বাদীপক্ষ জানিয়েছে, আদেশ পর্যালোচনা করে উচ্চ আদালতে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com