শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

চীন সফরে যাচ্ছেন তথ্যমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৬২ Time View

চীনা সরকারের আমন্ত্রণে সরকারি সফরে রোববার (৭ জুন) দুপুরে ঢাকা ত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সফর শুরুর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় তারা সফর-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

সফরকালে মন্ত্রী চায়না মিডিয়া গ্রুপের আয়োজনে ৮ থেকে ১১ জুন অনুষ্ঠিতব্য ‘৫ম CMG Forum’-এ অংশ নেবেন। পাশাপাশি চীনের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে তার একটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে।

প্রস্তাবিত ওই বৈঠকে দুই দেশের মধ্যে তথ্য ব্যবস্থাপনা, গণমাধ্যম সহযোগিতা বৃদ্ধি, ডিজিটাল যোগাযোগ উন্নয়ন এবং তথ্য বিনিময়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এ ছাড়া তথ্য ব্যবস্থাপনা খাতে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের তথ্য ও গণমাধ্যম খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com