শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত: অ্যাটর্নি জেনারেল

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫৩ Time View

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় দ্রুত বিচার সম্পন্ন হওয়াকে বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

রোববার (৭ জুন) সুপ্রিম কোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাষ্ট্রের সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করায় অল্প সময়ের মধ্যেই মামলাটির তদন্ত ও বিচার কার্যক্রম শেষ করা সম্ভব হয়েছে। এর মাধ্যমে অপরাধের বিরুদ্ধে রাষ্ট্রের কঠোর অবস্থান এবং দ্রুত বিচার নিশ্চিত করার অঙ্গীকার বাস্তবে প্রতিফলিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, একই দিন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন। বিচারক মাসরুর সালেকীনের আদালত এ রায় ঘোষণা করেন।

উল্লেখ্য, গত মে মাসে পল্লবীতে সংঘটিত এই নৃশংস ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। দ্রুত তদন্ত ও বিচার শেষে আলোচিত মামলাটির রায় ঘোষণা করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com