শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

শিক্ষা ও প্রযুক্তিতে দক্ষতা বাড়িয়ে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী 

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৪০ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ সময়ের স্বৈরশাসনের ফলে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিক্ষা ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশ নতুন করে ঘুরে দাঁড়াবে এবং উন্নয়নের পথে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রোববার (৭ জুন)  বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কর্মমুখী ও কারিগরি শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, তাদের অবদান স্মরণ রেখে একটি জ্ঞাননির্ভর রাষ্ট্র গড়ে তুলতে হবে। তিনি মনে করেন, আধুনিক বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ তৈরির বিকল্প নেই।

তিনি আরও বলেন, উচ্চশিক্ষা বিস্তারে জাতীয় বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দেশের বিভিন্ন প্রান্তে এর অধিভুক্ত দুই হাজারের বেশি কলেজে লাখো শিক্ষার্থী অধ্যয়ন করছে, যা উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে বড় অবদান রাখছে।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, বিশ্ব এখন প্রযুক্তিনির্ভর নতুন যুগে প্রবেশ করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অটোমেশনের প্রসারে একদিকে কিছু প্রচলিত পেশা ঝুঁকির মুখে পড়লেও, অন্যদিকে নতুন কর্মসংস্থানের ক্ষেত্রও তৈরি হচ্ছে। তাই ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের প্রযুক্তিগত ও কারিগরি দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com