শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৪৪ Time View

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

শনিবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, আলোচনায় দুই দেশের সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় হয়েছে।

তিন দিনের সরকারি সফরে গত বৃহস্পতিবার রাতে সিউল থেকে ঢাকায় আসেন হাকান ফিদান। সফরকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজার সফর করেন। সফর শেষে শনিবার বিকেলে তাঁর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com