শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকটের জন্য অতীতের দুর্নীতি দায়ী : তথ্যমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৪৫ Time View

বিদ্যুৎ ও জ্বালানি খাতে অতীতের অনিয়ম, দুর্নীতি ও অর্থপাচারের প্রভাব এখনও দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (০৬ জুন) সচিবালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে এ খাতে ব্যাপক আর্থিক অনিয়মের কারণে বর্তমান সরকারকে তার বোঝা বহন করতে হচ্ছে। তবে মূল্যবৃদ্ধির প্রভাব কমাতে সরকার বিভিন্ন সুরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করেছে, যার আওতায় দেশের প্রায় ৬৫ শতাংশ মানুষ উপকৃত হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন ধরে গড়ে ওঠা দুর্নীতিনির্ভর ব্যবস্থার প্রভাব দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব নয়; পরিস্থিতির স্থায়ী উন্নয়নে সময় প্রয়োজন।

এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, নিম্ন ও সীমিত আয়ের মানুষের স্বার্থ বিবেচনায় শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের জন্য মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে। ফলে এ শ্রেণির গ্রাহকদের অতিরিক্ত বিল পরিশোধ করতে হবে না।

তিনি আরও বলেন, জ্বালানি তেলের ক্ষেত্রে অকটেন ও পেট্রোলের দাম সমন্বয় করা হলেও ডিজেলের মূল্য দ্বিতীয় দফায় বাড়ানো হয়নি।

ডা. জাহেদ অভিযোগ করেন, অতীতে কিছু প্রভাবশালী ব্যবসায়িক গোষ্ঠীর সুবিধার জন্য বিদ্যুৎ খাতকে আমদানিনির্ভর করে রাখা হয়েছিল, যার প্রভাব এখনও দেশের জ্বালানি ও অর্থনৈতিক খাতে অনুভূত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com